শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মার্কিন শুল্কনীতিতে নতুন উত্তেজনা, বাণিজ্যযুদ্ধের আশঙ্কা

মার্কিন শুল্কনীতিতে নতুন উত্তেজনা, ১৪টি দেশকে প্রভাবিত করবে।

মার্কিন শুল্কনীতিতে নতুন উত্তেজনা, বাণিজ্যযুদ্ধের আশঙ্কা

বিশ্ববাণিজ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে মার্কিন শুল্কনীতি। জানুয়ারি থেকে বাংলাদেশ, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক কার্যকর হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে পণ্যের দাম, মূল্যস্ফীতি এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, আমেরিকার বিরুদ্ধে পাল্টা অবস্থান নিলে নতুন করে বাণিজ্যযুদ্ধের সূচনা হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার বাণিজ্যনীতির কারণে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে, মার্কিন প্রশাসন একের পর এক দেশের ওপর শুল্কারোপের উদ্যোগ নিচ্ছে, যা বিশ্ববাজার ও সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে।

নতুন শুল্কের ঘোষণার পর আমেরিকার শেয়ারবাজার, স্বর্ণ ও বন্ডের বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্লেষকদের মতে, নতুন শুল্ক কার্যকর হলে পণ্য কেনার খরচ বাড়বে এবং মানুষের ক্রয়ক্ষমতা কমবে।

চীনও আমেরিকার সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে পাল্টাপাল্টি শুল্কারোপের মাধ্যমে নতুন বাণিজ্যযুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে।

ব্রুগেল-এর জ্যেষ্ঠ গবেষক জ্যাকব ফাঙ্ক কিরকেগার্ড বলেন, ‘ট্রাম্প প্রশাসনের কাছ থেকে এমন সিদ্ধান্তের আশঙ্কা আগেই করেছিলাম। মূল্যস্ফীতির চাপ সামাল দিতে আমেরিকার ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়াতে হতে পারে।’

ট্রাম্পের অভিযোগ, প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলো অতিরিক্ত উৎপাদনের মাধ্যমে অন্যায্য প্রতিযোগিতা করছে, তবে চীন ও ইউরোপীয় ইউনিয়ন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

বিজ্ঞাপন