বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি, টহল ও নজরদারি বৃদ্ধি।

সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুজ্জামান জানান, ৫৪ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে।

সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। তিনি আরও জানান, অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোতে সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে নজরদারি করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়েও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন