আসন্ন রমজান মাস উপলক্ষ্যে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার। সোমবার (২৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত খেজুরের আমদানিতে কাস্টমস শুল্ক ৫ শতাংশ রেখে বাকিটুকু অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে, মাল্টা ও আপেল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ রেখে এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক ২০ শতাংশ রেখে বাকিসব প্রত্যাহার করা হয়েছে।
গত ১৫ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে রমজান উপলক্ষ্যে এই শুল্ক-কর ছাড়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এর এক সপ্তাহ পরই সরকার প্রজ্ঞাপন জারি করেছে।
রাজস্ব বোর্ডের ধারণা, এই পদক্ষেপের ফলে ভোক্তা পর্যায়ে খেজুর, আপেল ও মাল্টার দাম কমবে।