আমেরিকার সব বিমানবন্দরে বিমান উড্ডয়ন সাময়িক বন্ধ রাখার চার ঘণ্টা পর চলাচলের অনুমতি দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
শুক্রবার বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর উড্ডয়ন বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ১০ হাজারের বেশি ফ্লাইটের যাত্রা বাতিল বা বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এফএএ জানায়, আকাশে থাকা উড়োজাহাজগুলো গন্তব্যে নামতে পারবে, তবে নতুন কোনো ফ্লাইট উড়তে পারবে না। চার ঘণ্টা পর বিমান উড্ডয়ন পুনরায় শুরু হয়েছে।
বিমান উড্ডয়ন বন্ধের বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, আমেরিকায় কোনো ধরনের হামলার পূর্বাভাস নেই।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর এটি দ্বিতীয়বারের মতো দেশটির সব ফ্লাইট বন্ধ করা হলো। এর আগে, ২০২৩ সালের জানুয়ারিতে অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল এফএএ দ্বারা।