বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

খাগড়াছড়িতে সমাজ সেবা ও ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা

খাগড়াছড়িতে সমাজ সেবা ও ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।

খাগড়াছড়িতে সমাজ সেবা ও ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা

খাগড়াছড়ির সদর উপজেলায় সমাজ সেবা কার্যালয় ও ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ফলে ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথি এবং সমাজসেবা কার্যালয়ের আবাসপত্রসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।

সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানিয়েছেন, মধ্যরাতে অফিসের পেছনের কাচের জানালা ভেঙে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলে কেরোসিনের বোতল পাওয়া গেছে, যা অগ্নিকাণ্ডের সূত্রপাতের ইঙ্গিত দেয়। তিনি বলেন, 'এতে প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে।'

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফারিয়া বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথি পোড়ানোর উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটি রাজনৈতিক নাশকতা মনে হয়নি।

বিজ্ঞাপন