মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জাপান বিএনপির আলোচনা সভায় অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

জাপান বিএনপির আলোচনা সভায় অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

জাপান বিএনপির আলোচনা সভায় অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাপান বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার টোকিওর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়, যা একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা সভায় বলেন, ‘ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক ঐক্য দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছিল।’ তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সিপাহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বক্তারা বলেন, ‘আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক—জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব।’ তারা প্রবাসীদের দেশের প্রতি দায়িত্ব পালন করার আহ্বান জানান।

সভায় বক্তারা জাপান বিএনপির নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকা রাখার নির্দেশনা দেন। তারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এছাড়া, বিএনপি নেতারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে নাগরিক মতবিনিময় সভার প্রসংশা করেছেন। তারা অভিযোগ করেন, কিছু দুষ্কৃতিকারী আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আঁতাত করে সেই অনুষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা।

বিজ্ঞাপন