সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাকে পাসপোর্ট দেওয়ার সুপারিশ করেছে যুক্তরাজ্যের আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’।
আজ সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে সংবাদ প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার আইনজীবীর মাধ্যমে হাই কমিশনে চিঠি পাঠিয়ে ওই আবেদন করেছেন শেখ হাসিনা।
হাই কমিশন সোমবার সকালে ই-মেইলটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এবং দ্রুত পরবর্তী করণীয় সম্পর্কে জানতে বিষয়টি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।