সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শ্রমিক প্রতিনিধিদের প্রস্তাব: সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা

শ্রমিক প্রতিনিধিরা সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকার প্রস্তাব দিয়েছেন। মালিকপক্ষ সময় চেয়েছে।

শ্রমিক প্রতিনিধিদের প্রস্তাব: সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সভায় মালিকপক্ষ কোনো প্রস্তাব উপস্থাপন করেনি এবং তারা এক সপ্তাহ সময় চেয়েছে। চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যদি মালিকপক্ষ প্রস্তাব দিতে ব্যর্থ হয়, তাহলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। বৈঠক শুরুর আগে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানায়।

শ্রমিকরা জানান, তাদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতামূলক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন। তবে মালিকপক্ষের প্রস্তাব এখনো চূড়ান্ত না হওয়ায় তাদের প্রস্তাব জমা দেওয়ার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

গত ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম সভায় উভয় পক্ষকে নিজ নিজ প্রস্তাব প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। সরকার ১ নভেম্বর পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের একটি বোর্ড গঠন করে।

বিজ্ঞাপন