সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

কিশোরগঞ্জে কারাবন্দি আ. লীগের নেতার মৃত্যু

কিশোরগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জে কারাবন্দি আ. লীগের নেতার মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ বন্দি আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রঞ্জিত কুমার ঘোষ জেলার সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর জেল সুপার জাহানারা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, কয়েক মাস যাবত রঞ্জিত কুমার কারাগারে বন্দি অবস্থায় ছিলেন। আজ সকালে তিনি অসুস্থতা অনুভব করলে তাকে কারা কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা পৌনে ১১টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার আরও জানান, রঞ্জিত কুমার ঘোষ বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন এবং তিনি কারা অভ্যন্তরে হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছিলেন। আজ অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে হাসপাতালে নেওয়া হয়েছিল।

মৃত রঞ্জিত কুমার ঘোষের স্বজনেরা জানান, জুলাই আন্দোলনের মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠান। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান জেল সুপার জাহানারা বেগম।

বিজ্ঞাপন