পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সত্যতা এখনও যাচাই করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার (০৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে। মন্ত্রী আরও উল্লেখ করেন, আবেদনটির আইনগত ভিত্তি, সঠিকভাবে আবেদন করা হয়েছে কিনা এবং আবেদন করার অধিকার আছে কিনা, এসব বিষয় খতিয়ে দেখা হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, প্রাইমাফেসি হিসেবে বলা যায়, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়েছে, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠানো হয়েছে।
তিনি বলেন, লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝে মাঝে বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে। পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নেবে এবং কঠোরভাবে দমন করবে।