সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেননি: হাইকমিশন

শেখ হাসিনা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেননি, জানিয়েছে দিল্লির হাইকমিশন।

শেখ হাসিনা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেননি: হাইকমিশন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি।

সোমবার (০৯ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি ই-মেইল প্রাপ্ত হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে। তবে এই অনুরোধটি সঠিক কিনা তা নিশ্চিত নয়।

হাইকমিশন জানায়, ই-মেইলে শেখ হাসিনার অনুমোদনের কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। এই ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন