মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন।

শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ছয়টি শহরে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। সোমবার (৯ নভেম্বর) সংসদে প্রশ্নোত্তরপর্বে তিনি এই তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। প্রতিটি হাসপাতাল শ্রমিকদের জন্য নির্দিষ্ট করে নামকরণ করা হবে।

তিনি আরও জানান, পূর্বে যে চিকিৎসা কাঠামো ছিল, তা স্বৈরাচার সরকারের আমলে ধ্বংস হয়ে গেছে। বিরোধীদলীয় নেতাও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারীরা দেশের চিকিৎসাব্যবস্থা এমনভাবে ধ্বংস করেছিল যে, সাধারণ মানুষকে বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল। বর্তমান সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে।

বিজ্ঞাপন