মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
রাজনীতি

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

১২ নভেম্বর মিষ্টির আসনে উপনির্বাচন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ অক্টোবর।

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর। নির্বাচন কমিশন (ইসি) সোমবার (১২ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এই তফসিল ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদের ৩২৩ নম্বর আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। পরদিন কমিশন মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে। আপিলের সময় ২৮ অক্টোবর পর্যন্ত থাকবে, এবং এর পরদিন আপিল নিষ্পত্তি করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর। পরদিন নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোটগ্রহণ আগামী ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই ভোট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে হবে।

সম্প্রতি ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। প্রধানমন্ত্রী ১ অক্টোবর মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন। এরপর তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশনকে অবহিত করা হয়।

বিজ্ঞাপন