বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গোপালগঞ্জে মোটরসাইকেলের পার্টস চুরির জেরে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগে সংঘর্ষে আহত ১০ জন।

গোপালগঞ্জে মোটরসাইকেলের পার্টস চুরির জেরে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির অভিযোগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গিমাডাঙ্গা গ্রামের বাসিন্দা রোমান শেখের একটি মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ পার্টস চুরি হয়। এ ঘটনায় প্রতিবেশী গওহরডাঙ্গা গ্রামের তুহিন ও হাসানের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

মঙ্গলবার বিকেলে অভিযুক্তদের পাটগাতী বাসস্ট্যান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে, কথাকাটাকাটির এক পর্যায়ে তারা নিজেদের গ্রাম থেকে লোকজনকে ডেকে আনে। এর কিছুক্ষণ পর গওহরডাঙ্গা ও শ্রীরামকান্দি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে সেখানে উপস্থিত হয় এবং গিমাডাঙ্গা গ্রামের বাসিন্দাদের ওপর হামলা চালায়।

এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও তীব্র সংঘর্ষ শুরু হয়, ফলে অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং কিছু আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন