বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গোপালগঞ্জে মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগে সংঘর্ষ, ১০ জন আহত

গোপালগঞ্জে মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

গোপালগঞ্জে মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগে সংঘর্ষ, ১০ জন আহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির অভিযোগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের সূচনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত দুদিন আগে গিমাডাঙ্গা গ্রামের বাসিন্দা রোমান শেখের মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ পার্টস চুরি হয়।

এ ঘটনায় প্রতিবেশী গওহরডাঙ্গা গ্রামের তুহিন ও হাসানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। মঙ্গলবার বিকেলে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়।

এতে ধাওয়া-পাল্টাধাওয়া ও তীব্র সংঘর্ষ শুরু হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ঘটনার পর টুঙ্গিপাড়া থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়।

বিজ্ঞাপন