মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মেসির বিদায়ী ম্যাচ: সময় ও দেখার উপায় জানুন

মেসির বিদায়ী ম্যাচ আজ রাত ৮টায়। বাংলাদেশে দেখার উপায় জানুন।

মেসির বিদায়ী ম্যাচ: সময় ও দেখার উপায় জানুন

আজ রাত ৮টায় আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচের মাধ্যমে মেসির আকাশি-সাদা জার্সিতে ২১ বছরের পথচলা শেষ হবে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির জন্য রাজকীয় সম্মাননা প্রদানের প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার পাশাপাশি, বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ভক্তদের মধ্যেও ম্যাচটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

মেসির শেষ ম্যাচটি পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের জন্য একটি দুঃসংবাদ হলো, দেশের কোনো চ্যানেল এই ম্যাচের সম্প্রচার স্বত্ব পায়নি। তবে ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি৫ (ZEE5), ইউনিট৮ স্পোর্টস-১ ও ইউনিট৮ স্পোর্টস-১ এইচডি ম্যাচটি সম্প্রচার করবে।

এছাড়া, অনেক ভক্ত আন-অফিশিয়ালি বিভিন্ন থার্ডপার্টি অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে খেলা দেখার চেষ্টা করছেন। স্পোর্টসপাই, ক্রীড়াটিভি, ফুটইএম এবং সকারটিভিএইচিড এর মতো প্ল্যাটফর্মগুলোতে খেলা দেখার সুযোগ থাকতে পারে। তবে এসব প্ল্যাটফর্ম ব্যবহারে ঝুঁকি রয়েছে।

ম্যাচটি আর্জেন্টিনার স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় শুরু হবে এবং এটি সরাসরি সম্প্রচার করবে তেইসে স্পোর্তস। অনলাইনে তেইসে স্পোর্তসের প্লে প্ল্যাটফর্মেও খেলা দেখা যাবে।

বিজ্ঞাপন