বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

কুষ্টিয়ার শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছানো হয়েছে

কুষ্টিয়ার শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

কুষ্টিয়ার শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছানো হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ফেসবুকে এ তথ্য জানান। তিনি বলেন, কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শ্রেণিকক্ষে এক শিক্ষক কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করেন, যা স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও অধিবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।

বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভের পর পুলিশ ওই শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে থানায় নিয়ে যায়। প্রধানমন্ত্রীর জানা মতে, বিষয়টি শোনার পর তিনি সংক্ষুব্ধ হন এবং সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন, শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তাঁর বাসায় পৌঁছে দিতে।

প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ পরবর্তীতে শিক্ষককে নিরাপদে বাসায় পৌঁছে দেয়। তিনি মনে করেন, মতের ভিন্নতা থাকা স্বাভাবিক এবং প্রত্যেক মানুষের মত প্রকাশের অধিকারকে সম্মান করা উচিত।

প্রধানমন্ত্রী আরও বলেন, ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি এই সম্মান গণতন্ত্রের শক্তি। ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে শক্তিশালী করবে।

উল্লেখ্য, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ার দৌলতপুরে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করা হয়।

বিজ্ঞাপন