বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুড়িগ্রামে ভিক্ষুকদের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে অবৈধ লেনদেনের অভিযোগ

কুড়িগ্রামে ভিক্ষুকদের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে।

কুড়িগ্রামে ভিক্ষুকদের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে অবৈধ লেনদেনের অভিযোগ

কুড়িগ্রামে ভিক্ষুক ও হতদরিদ্র পরিবারের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানাচ্ছেন, একটি জালিয়াত চক্র এই কাজটি করছে।

ধরলা আশ্রয়ণ প্রকল্পের বিধবা নবিরন বেগম জানান, তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। তবে তার নামে পূবালী ব্যাংকের ঘোষপাড়া শাখায় প্রায় ৯০ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। নবিরন বেগম বলেন, "আমি কখনো ব্যাংক থেকে টাকা তুলিনি।"

এছাড়াও, একইভাবে প্রতারণার শিকার হয়েছেন আশ্রয়ণ প্রকল্পের আহিনা বিবি। তার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রায় ২৩ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে।

স্থানীয়রা দাবি করছেন, আশ্রয়ণের দেড় শতাধিক পরিবারের অনেকের নামেই ভুয়া অ্যাকাউন্ট খুলে এই চক্রটি লাখ লাখ টাকা লেনদেন করছে।

পূবালী ব্যাংকের ম্যানেজার এএইচএম আলমগীর কবির জানান, এ ঘটনায় আদালতে দুটি মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

জেলা আদালতের আইনজীবী ফারুক হোসেন সেতু বলেন, "এসব ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট হুন্ডি, অনলাইন জুয়া, মাদক ও চোরাচালানসহ নানা অপরাধে ব্যবহৃত হতে পারে।"

ভুক্তভোগী ও স্থানীয়রা চক্রটির শনাক্তকরণের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন