রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জের মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শিক্ষার্থী দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়েছে।

নারায়ণগঞ্জের মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শিক্ষার্থী দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশিপুর হাজীপাড়া মাহেলা খাতুন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদরাসার কয়েকজন শিক্ষার্থী চারতলা ভবনের ছাদে খেলতে উঠে। এ সময় অসাবধানতাবশত তাদের হাতে থাকা আখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে যায়, ফলে বিকট শব্দে স্পার্ক করে আগুন ধরে যায়।

এ ঘটনায় ছাদের উপর থাকা পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়। স্থানীয় মাদরাসার শিক্ষক ও আশেপাশের লোকজন তৎক্ষণাত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দগ্ধ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন