রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ছোট্ট মেয়ের বাবার প্রতি মমতা, খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়াল

বরিশালে খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়াচ্ছে ছোট্ট মেয়ে, আবেগাপ্লুত স্থানীয়রা।

ছোট্ট মেয়ের বাবার প্রতি মমতা, খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়াল

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে একটি হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে। একটি খুঁটির সঙ্গে বাঁধা বাবার কাছে ছুটে এসে রুটি ও চা তুলে দিচ্ছে তার ছোট্ট মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বাজারের একটি দোকানে চুরির চেষ্টা করার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে আটক করে স্থানীয়রা। তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

পরদিন সকালে, বাবাকে আটকে রাখার খবর পেয়ে ছোট্ট মেয়ে বাজারে আসে। বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে সে একটি দোকান থেকে রুটি ও চা কিনে বাবার কাছে যায় এবং নিজের হাতে বাবার মুখে খাবার তুলে দেয়।

এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত স্থানীয়রা আবেগাপ্লুত হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা আলামিন বলেন, মেয়েটির বাবার প্রতি মমতা সত্যিই অদ্ভুত।

অন্যদিকে, আরেক বাসিন্দা আবদুর রহিম বলেন, চুরির অভিযোগের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হওয়া উচিত। তবে মেয়েটির এই ভালোবাসা সকলের মন ছুঁয়ে যায়।

স্থানীয়রা জানান, শনিবার সকাল নয়টার দিকে অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক বলেন, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন