রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সিলেট বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, পরিচ্ছন্নতাকর্মী আহত

সিলেট বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, পরিচ্ছন্নতাকর্মী আহত।

সিলেট বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, পরিচ্ছন্নতাকর্মী আহত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে একজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার সকালে এই ঘটনা ঘটে।

আহত পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমদকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আনসার সদস্য মোজাম্মেল পাখি তাড়াতে তার কাছে থাকা শর্টগান থেকে গুলি ছোড়েন, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে রুবেলের কোমরে লাগে।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুর্ঘটনাবশত ঘটেছে বলে মনে হচ্ছে। আহত কর্মীর অবস্থা গুরুতর নয়।’

এ ঘটনায় মোজাম্মেল নামের ওই আনসার সদস্যকে ক্লোজ করেছে কর্তৃপক্ষ। আহত রুবেলের চিকিৎসা চলছে এবং তার সুস্থতার জন্য পরিবারের সদস্যরা উদ্বিগ্ন।

বিজ্ঞাপন