শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

এপেক্সের ‘ফাউন্ডার্স ডে’ উপলক্ষে ২৬% ডিসকাউন্ট ঘোষণা

এপেক্সের ‘ফাউন্ডার্স ডে’ উপলক্ষে ২৬% ডিসকাউন্ট এবং আকর্ষণীয় চমক ঘোষণা।

এপেক্সের ‘ফাউন্ডার্স ডে’ উপলক্ষে ২৬% ডিসকাউন্ট ঘোষণা

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী আগামী ২৬ সেপ্টেম্বর উদযাপন করা হবে। এই বিশেষ দিনে এপেক্সের ৫০০টিরও বেশি আউটলেটে এবং অনলাইনে সকল পণ্যের ওপর ২৬% ফ্ল্যাট ছাড় দেওয়া হবে।

এপেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর অবদান ও প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার স্মরণে ‘ফাউন্ডার্স ডে’ উদযাপন করা হবে। এই আয়োজনে ক্রেতাদের অংশগ্রহণের সুযোগ থাকবে।

গ্রাহকদের প্রতি সম্মান জানিয়ে এপেক্স বিশেষভাবে এই দিনটিকে উদযাপন করছে। সকলকে পরিবার ও আপনজনদের নিয়ে এই বিশেষ দিনের আনন্দ উদযাপনে আমন্ত্রণ জানানো হয়েছে।

দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে এপেক্সের আউটলেটগুলোতে ক্রেতাদের জন্য আকর্ষণীয় চমক থাকবে। ২৬ সেপ্টেম্বর যেকোনো এপেক্স আউটলেটে গিয়ে ‘ফাউন্ডার্স ডে’-এর এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন