ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য একত্রিত করা হয়েছে। দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’, যা ২৩ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে।
উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মরক্কো রাজ্যের রাষ্ট্রদূত লাল্লা বাউথাইনা এল কেরদৌদি এল কৌলালি, সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
দ্য ওয়েস্টিন ঢাকার নির্বাহী শেফ স্বপন রোজারিও এবং তাঁর কুলিনারি টিমের তত্ত্বাবধানে আয়োজিত এই উৎসবে দেশি ও আন্তর্জাতিক নানা ধরনের কাবাব রাখা হয়েছে, যেমন ঢাকাইয়া সুতলি কাবাব, বিফ বিহারি কাবাব এবং আফগান কাবুলি ল্যাম্ব কাবাব।
উৎসবে চারকোল গ্রিল স্টেশনে থাকছে চারকোল লবস্টার কাবাব ও তন্দুরি ক্র্যাব কাবাব। লাইভ-ফায়ার গ্রিলিংয়ের মাধ্যমে অতিথিদের স্বাদ ও সুবাস উপভোগের সুযোগ দেওয়া হচ্ছে।
এই উৎসবের জন্য জনপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৪৫০ টাকা (নেট)। প্রাইম ব্যাংক ও অন্যান্য অংশীদার ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসনসংখ্যা সীমিত হওয়ায় আগাম রিজার্ভেশন করতে হবে। দ্য ওয়েস্টিন ঢাকা বলছে, কাবাব কেবল একটি খাবার নয়, বরং বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন।