শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় শিশুতোষ আয়োজন 'ছোটকাকু উৎসব ২০২৬'-এর সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসবের বিস্তারিত তথ্য ও কর্মসূচী সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত চ্যানেল আই কার্যালয়ের প্রথম তলায় 'স্টুডিও বারান্দা' প্রাঙ্গণে সকাল ১১টা ৪৫ মিনিটে এই বিশেষ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন ও মিডিয়া এজেন্সী 'মাত্রা'-র পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীদের উপস্থিতি কামনা করা হয়েছে।