শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অপেক্ষায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অপেক্ষায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ বর্তমানে ‘স্বল্পোন্নত দেশ’-এর তালিকা থেকে উত্তরণের অপেক্ষায় রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় দেওয়া ভাষণে এ কথা জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশের জন্যও এই উত্তরণ প্রক্রিয়াকে টেকসই করতে সুনিশ্চিত অর্থায়ন, বাজারে অধিকতর প্রবেশাধিকার, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়গুলোতে ধারাবাহিক সহায়তা অপরিহার্য।

তিনি বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় প্রতিটি দেশ একে অপরের উপর নির্ভরশীল। বাংলাদেশ মনে করে, আঞ্চলিক পর্যায়ে বাণিজ্য সহায়তা ও সম্প্রসারণের মাধ্যমে কার্যকর যোগাযোগ ব্যবস্থা এবং অর্থবহ সহযোগিতা একে অপরের সমৃদ্ধি অর্জনে সহায়তা করতে পারে।

তারেক রহমান বলেন, কোভিড মহামারি বিশ্বের কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে। তবে এটি বিশ্বকে বার্তা দিয়েছে যে, বিশ্ব সমাজকে টিকে থাকতে হলে একে অপরের সহায়তা, সহমর্মিতা এবং সহযোগিতা অপরিহার্য।

তিনি আরও জানান, উন্নয়নশীল দেশগুলোতে টিকা, চিকিৎসা-সামগ্রী এবং রোগ নির্ণয়ের সরঞ্জামের টেকসই উৎপাদন নিশ্চিত করা জরুরি, যাতে এগুলো সবার জন্য সহজলভ্য হয়।

বিজ্ঞাপন