মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তুরস্কে কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (১০ নভেম্বর) তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন কপ-৩১ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের জন্য।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এক বিবৃতিতে জানান, আনাতোলিয়ায় অনুষ্ঠিত ৩১তম জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

তুরস্ক সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকগুলোর মাধ্যমে অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থের উন্নয়ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র সচিব।

সফরকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন