মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইয়েমেনে সেনাবাহিনী ও হুতিদের মধ্যে তীব্র সংঘাত, নিহত ৮০

ইয়েমেনে সেনাবাহিনী ও হুতিদের মধ্যে সংঘাতে নিহত ৮০, মার্কিন প্রেসিডেন্টের দাবি হুতিরা লড়াই থেকে বিরত।

ইয়েমেনে সেনাবাহিনী ও হুতিদের মধ্যে তীব্র সংঘাত, নিহত ৮০

ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলের মারিবে সেনাবাহিনী ও হুতিদের মধ্যে তীব্র সংঘাতের ঘটনা ঘটেছে। ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ইয়াহিয়া আল-হাতেমি দাবি করেছেন, এই সংঘাতে অন্তত ৮০ জন হুতি যোদ্ধা নিহত হয়েছেন।

রোববার মারিব সিটিতে সংঘটিত এই সংঘাতে ইয়েমেনের সেনাবাহিনী ২৪ ঘণ্টায় হুতিদের ৯টি সামরিক যান ধ্বংস করেছে বলে জানানো হয়েছে। এ সময় ইয়েমেনের বিমানবাহিনীও মারিব অঞ্চলে অভিযান পরিচালনা করে, যেখানে হুতিদের সামরিক স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করতে রাজি হয়েছে। তিনি দাবি করেছেন, ওয়াশিংটন হুতিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষিতে, হুতিরা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা করা থেকে বিরত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতিতে সৌদি আরব ক্রমাগত হুতিদের হামলার শিকার হচ্ছে।

হুতিদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, পাকিস্তানসহ ত্রিদেশীয় মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় রিয়াদকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত আঙ্কারা।

বিজ্ঞাপন