মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকের বিতর্কিত মন্তব্যে মুসলিম সমর্থকদের ক্ষোভ

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকের বিতর্কিত মন্তব্যে মুসলিম সমর্থকদের ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকের বিতর্কিত মন্তব্যে মুসলিম সমর্থকদের ক্ষোভ

ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব চলতি মৌসুমে মাঠে একের পর এক পরাজয়ের সম্মুখীন হচ্ছে। চার ম্যাচের মধ্যে তারা দুইটিতে হারানোর পর টেবিলে ১৩ নম্বরে নেমে গেছে। এই অবস্থায় ক্লাবের সহ-মালিক স্যার জিম র‍্যাটক্লিফের বিতর্কিত মন্তব্য ফুটবলপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে র‍্যাটক্লিফ যুক্তরাজ্যের উচ্চ কর ও অভিবাসন ব্যবস্থা নিয়ে মন্তব্য করেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। তিনি দাবি করেন, যুক্তরাজ্য 'অভিবাসীদের দ্বারা উপনিবেশিত হচ্ছে'। তার এই বক্তব্যের পর ম্যানচেস্টার ইউনাইটেড মুসলিম সাপোর্টার্স গ্রুপ তীব্র প্রতিবাদ জানায়।

সাপোর্টার্স গ্রুপের বিবৃতিতে র‍্যাটক্লিফের মন্তব্যকে 'অগ্রহণযোগ্য ও হতাশাজনক' হিসেবে উল্লেখ করা হয়। তারা গ্লেজার পরিবার ও র‍্যাটক্লিফের ক্লাব ছাড়ার দাবি জানান।

২০২৪ সালে ইউনাইটেডের ২৭ দশমিক ৭ শতাংশ মালিকানা কিনে নেয়ার পর র‍্যাটক্লিফ ক্লাবে ব্যাপক ছাঁটাই অভিযান চালান, যার ফলে সাড়ে চারশো পদ তুলে দেয়া হয় এবং শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তন আসে।

তবে এসব পরিবর্তনের পরও মাঠে সাফল্য লাভ করতে পারেনি ইউনাইটেড। ম্যানচেস্টার ডার্বি ও ব্রাইটনের কাছে পরাজয়ের পর এখন ক্লাবের মালিকপক্ষের পদত্যাগের দাবিতে ওল্ড ট্র্যাফোর্ড উত্তাল হয়ে উঠেছে।

মাঠের পারফরম্যান্স ও বাইরের বিতর্ক সামলে ইউনাইটেড কীভাবে আবার ঘুরে দাঁড়াবে, সেটাই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন