শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুমিল্লায় নিখোঁজ ১৩ বছর বয়সী শিশু অপ্রতিমের খোঁজ চলছে

কুমিল্লায় ১৩ বছর বয়সী শিশু অপ্রতিম নিখোঁজ, পরিবারের খোঁজ চলছে।

কুমিল্লায় নিখোঁজ ১৩ বছর বয়সী শিশু অপ্রতিমের খোঁজ চলছে

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ১৩ বছর বয়সী অপ্রতিম নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান।

অপ্রতিম গত ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হয় এবং এরপর সে আর ফিরে আসেনি। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ শিশুটি বর্ডারগার্ড পাবলিক স্কুলে পড়াশোনা করে। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অপ্রতিমের সন্ধান পাননি।

অপ্রতিমের মা ড. নাহিদা বেগম জানান, “আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। সে হারানোর সময় পরনে পাঞ্জাবি ছিল এবং আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন।”

নিখোঁজ শিশুর সন্ধানে পরিবারের পক্ষ থেকে অনুসন্ধান অব্যাহত রয়েছে। কেউ অপ্রতিমের সন্ধান পেলে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার অথবা মা ড. নাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, “অপ্রতিমকে খুঁজতে পুলিশ কাজ করছে। তার সর্বশেষ অবস্থানসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার সিসিক্যামেরা নিয়ে কাজ শুরু হয়েছে।”

বিজ্ঞাপন