শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পাবনায় বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

পাবনায় বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

পাবনায় বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকায় বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ঘটেছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

মৃত শিশুদের মধ্যে রয়েছে দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭), মো. আশরাফুল ইসলাম (আশরাফ)-এর ছেলে খালিদ হোসেন (৮) এবং মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুরা বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে। এ সময় প্রথমে একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পরপর আরও দুজন পানিতে ডুবে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তবে হাসপাতালে নেওয়ার পথে তিন শিশুর মৃত্যু হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন