সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রবিবার জামায়াতে ইসলামী দলের ১১ জন সংসদ সদস্য বাদী হয়ে এই রিট আবেদনটি দায়ের করেন।

রিটকারীদের আইনজীবী শিশির মনির জানান, ২০০১ সালে একইভাবে জেলা ভিত্তিক বিভিন্ন বিষয়ের তদারকির দায়িত্ব বণ্টন করা হলে সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এর বিরুদ্ধে রিট দায়ের করেছিলেন। সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট সরকারের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন।

শিশির মনির আরও জানান, পূর্ববর্তী রায় থাকা সত্ত্বেও সরকার নতুন করে সিদ্ধান্ত নেওয়ায় তারা আদালতে আবারও আবেদন করেছেন। নতুন রিটে দাবি করা হয়েছে, ৬৪ জেলাকে বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের তদারকির জন্য ভাগ করে দেওয়া হলে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যানদের কার্যক্রম কী হবে?

রিটকারী সংসদ সদস্যদের আইনজীবী শিশির মনির বলেন, 'প্রধানমন্ত্রীর এমন দায়িত্ব বণ্টন রুলস অফ বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী আইনি কর্তৃত্ব বহির্ভূত এবং বেআইনি।'

শিগগিরই এ বিষয়ে শুনানি হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন