বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

পটুয়াখালীতে মসজিদের শয়নকক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মসজিদ থেকে মুয়াজ্জিনের মৃতদেহ উদ্ধার, তদন্ত শুরু。

পটুয়াখালীতে মসজিদের শয়নকক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর দুমকিতে একটি মসজিদের শয়নকক্ষ থেকে মুয়াজ্জিন মো. সায়েম (২০) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উত্তর পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ি বায়তুল মামুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

সায়েম সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের আব্দুল জব্বার মৃধার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এশার নামাজের সময় মসজিদের নিয়মিত মুসল্লি মো. ইউসুফ হাওলাদার প্রথমে সায়েমের ঘরে প্রবেশ করেন এবং সেখানে রহস্যজনক অবস্থায় তাকে খাটের উপরে পড়ে থাকতে দেখতে পান।

এরপর ইউসুফ অন্যান্য মুসল্লি ও স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা পরে পুলিশকে বিষয়টি জানায়। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, "সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত সাপেক্ষে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

বিজ্ঞাপন