মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

কৈলাশ তীর্থযাত্রায় ২৯০ ভারতীয় নিখোঁজ, উদ্বেগ বাড়ছে

কৈলাশ মানসরোবর যাত্রায় গিয়ে নিখোঁজ ২৯০ ভারতীয় তীর্থযাত্রীর পরিবার উদ্বিগ্ন।

কৈলাশ তীর্থযাত্রায় ২৯০ ভারতীয় নিখোঁজ, উদ্বেগ বাড়ছে

নেপাল-তিব্বত সীমান্তে কৈলাশ মানসরোবর যাত্রায় গিয়ে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিখোঁজ হয়েছেন অন্তত ২৯০ জন ভারতীয় তীর্থযাত্রী।

নেপাল সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ঘটনায় নিখোঁজের সংখ্যা মোট ৫৩৭ জনে পৌঁছেছে। নিখোঁজদের মধ্যে কলকাতার মেডিকেল টেকনোলজিস্ট শুভ্রশ্রী চক্রবর্তী এবং গৃহশিক্ষিকা রীনা ব্যানার্জি উল্লেখযোগ্য। শুভ্রশ্রী ২১ আগস্ট কলকাতা থেকে প্রায় ৩০ জনের একটি দলের সাথে যাত্রা শুরু করেন।

২৫ আগস্ট কাঠমান্ডু হয়ে তারা সীমান্তের প্রবেশদ্বার স্যামব্রুবেশিতে পৌঁছান। পরদিন সকালে শুভ্রশ্রী তার স্বামীকে হোয়াটসঅ্যাপে পাসপোর্টের ছবি পাঠানোর পর জানান, “আমরা চীনে প্রবেশের অপেক্ষায় আছি।” এই বার্তা পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে ভয়াবহ বন্যা ও ভূমিধস শুরু হয়।

রীনা ব্যানার্জির পরিবারের সদস্যরাও উদ্বেগের মধ্যে রয়েছেন। তিনি সীমান্তের নেপাল অংশে ছিলেন না কি চীনের গ্যিরং ইমিগ্রেশন পার হয়ে গিয়েছিলেন, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

দলটির সাথে থাকা ট্যুর অপারেটর বা ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নিখোঁজদের পরিবারগুলো চীন ও নেপাল সরকারের কাছে অবিলম্বে উদ্ধারকৃত এবং নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানাচ্ছে।

এমন পরিস্থিতিতে তীর্থযাত্রীদের পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন, তাদের স্বজনদের খোঁজে অন্ধকারে অপেক্ষা করতে হচ্ছে।

বিজ্ঞাপন