মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

নরওয়ের রাজা হারাল্ডের প্রতি ফুটবল তারকাদের আবেগঘন শ্রদ্ধা

নরওয়ের প্রয়াত রাজা হারাল্ডের প্রতি ফুটবল তারকাদের আবেগঘন শ্রদ্ধা জানানো হয়েছে।

নরওয়ের রাজা হারাল্ডের প্রতি ফুটবল তারকাদের আবেগঘন শ্রদ্ধা

নরওয়ের প্রয়াত রাজা পঞ্চম হারাল্ডের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের জাতীয় দলের ফুটবলাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা রাজার প্রতি তাদের অনুভূতি প্রকাশ করেছেন।

নারী দলের অধিনায়ক অ্যাডা হেগারবার্গ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "আমাদের রাজার আত্মার শান্তি কামনা করি।" একইভাবে, পুরুষ জাতীয় দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ড বলেছেন, "নরওয়ের জন্য আপনি যা কিছু ছিলেন, তার সবকিছুর জন্য অশেষ ধন্যবাদ। আপনি ছিলেন এক মহান রাজা।"

ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ডও তার পোস্টে রাজা হারাল্ডের প্রতি শ্রদ্ধা জানান। তিনি লেখেন, "শান্তিতে থাকুন, রাজা হারাল্ড। নরওয়ের কাছে আপনার যা অবদান ছিল, তার জন্য আপনাকে ধন্যবাদ।"

প্রয়াত রাজা হারাল্ড সদ্য সমাপ্ত গ্রীষ্মের ফুটবল বিশ্বকাপে নরওয়ের পুরুষ দলকে রাজপ্রাসাদে সংবর্ধনা জানিয়ে সম্মানিত করেছিলেন। এটি ছিল নরওয়ের ইতিহাসের সবচেয়ে সফল টুর্নামেন্ট।

বিজ্ঞাপন