শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দেশের ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

দেশের ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশের ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

দেশের ৯ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের তথ্যমতে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি আগামী কয়েক ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন