মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বরগুনার ট্রলারডুবিতে নিখোঁজ ১৪ জেলে, উদ্ধার অভিযান শুরু

বরগুনার পাথরঘাটায় ট্রলারডুবিতে ১৪ জেলে নিখোঁজ, উদ্ধার অভিযান শুরু।

বরগুনার ট্রলারডুবিতে নিখোঁজ ১৪ জেলে, উদ্ধার অভিযান শুরু

বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৪ জন জেলে নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনাটি সোমবার বিকেলে ঘটে। ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি। জানা গেছে, তিন দিন আগে ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়।

সোমবার বিকেলে সাগরের প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। পরে কাছাকাছি থাকা পাথরঘাটার অপর একটি মাছ ধরার ট্রলারের জেলেরা পানিতে ভাসতে থাকা ট্রলারের কিছু অংশ দেখতে পান এবং বিষয়টি মালিকপক্ষকে জানান।

নিখোঁজ জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত। বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার খবর তারা অপর একটি ট্রলারের জেলেদের মাধ্যমে পেয়েছেন।

তিনি জানান, খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি ট্রলার পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

বিজ্ঞাপন