মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বঙ্গোপসাগরে জাহাজডুবি: বাংলাদেশি ইঞ্জিনিয়ারের পরিবার উদ্বিগ্ন

বঙ্গোপসাগরে জাহাজডুবির পর বাংলাদেশি ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন নিখোঁজ, পরিবার উদ্বিগ্ন।

বঙ্গোপসাগরে জাহাজডুবি: বাংলাদেশি ইঞ্জিনিয়ারের পরিবার উদ্বিগ্ন

ভারতের উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এমভি ওশান উইনার’ ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন। তার পরিবার সাতক্ষীরায় উদ্বেগের মধ্যে রয়েছে।

মো. আবদুল্লাহ আল মামুন সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা এলাকার বাসিন্দা এবং তিনি ডা. আবদুর রহিমের ছেলে। মামুনের বড় ভাই আবদুল্লাহ আল বাকি জানান, ‘এখনো কোনো দিক থেকে কোনো আপডেট পাচ্ছি না। ভারতীয় কোস্টগার্ডের পেজে কখন আপডেট হয় বা তারা কোনো ব্রিফিং করে কি না, সেটার জন্য অপেক্ষা করছি।’

তিনি আরও বলেন, ‘গত বুধবার পরিবারের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল মামুনের। শনিবার দুপুরের দিকে পরিচিত ব্যক্তিদের মাধ্যমে জাহাজডুবির খবর পান তারা। তবে এখন পর্যন্ত মামুনের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।’

মামুনের ঘনিষ্ঠ বন্ধু শাহাদাত আল কাবিজু বলেন, ‘সে আমার খুব কাছের বন্ধু। আমরা একসঙ্গে বড় হয়েছি। এখনো তাঁর নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো আপডেট পাইনি। বিষয়টি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছি।’

সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কায়সার আজিজ জানান, ‘বিষয়টি শুনেছি। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ে খোঁজ নিচ্ছি।’

বিজ্ঞাপন