মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
জাতীয়

উখিয়ায় জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে এনজিও কর্মীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় এনজিও কর্মী ফারহানা হক জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত হয়েছেন।

উখিয়ায় জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে এনজিও কর্মীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালের কাজ পরিদর্শনে গিয়ে জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুতুপালং ক্যাম্প-৩-এ আইওএম পরিচালিত হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

ফারহানা হক আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকার উত্তরায় বাস করতেন। সোমবার দুপুরে কাজ পরিদর্শন করার সময় হঠাৎ করে তাঁর ওড়না জেনারেটরে পেঁচিয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উখিয়ার একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁর অবস্থার অবনতি হলে পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে এটি একটি দুর্ঘটনা বলে মনে হয়েছে।

বিজ্ঞাপন