শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত
জাতীয়

বরগুনার ট্রলারডুবিতে ৮ জেলে উদ্ধার, ৫ নিখোঁজ

বরগুনার ট্রলারডুবিতে ৮ জেলে উদ্ধার, ৫ জন এখনও নিখোঁজ রয়েছে।

বরগুনার ট্রলারডুবিতে ৮ জেলে উদ্ধার, ৫ নিখোঁজ

বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে ডুবে গেছে। এ ঘটনায় ৮ জেলেকে উদ্ধার করা হয়েছে, তবে এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন।

২৪ আগস্ট সোমবার বিকেলে কুয়াকাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে এই দুর্ঘটনা ঘটে। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, কয়েকদিন আগে ‘এফবি বরকত’ মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে রওনা হয়েছিল।

তিনি বলেন, “বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।” ঘটনার পর অন্য একটি ট্রলার ৮ জেলেকে উদ্ধার করে।

নিখোঁজ ৫ জেলেকে উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সমুদ্রে পাঠানো হয়েছে। ডুবে যাওয়া ট্রলারে থাকা ১৩ জনের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

বিজ্ঞাপন