সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার
অপরাধ

ফরিদপুরে পদ্মা নদী থেকে উদ্ধার অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ।

ফরিদপুরে পদ্মা নদী থেকে উদ্ধার অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

ফরিদপুরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৩৮ বছর।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরা শনিবার রাতে জেলা সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর বাজার সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী মুনসুর আলী জানান, মরদেহটির গলা থেকে নাভি পর্যন্ত সেলাই করা ছিল এবং দুই হাতে সনাতন ধর্মাবলম্বী নারীদের ব্যবহৃত শাখা-চুড়ি, বাম হাতে ধর্মসংক্রান্ত ট্যাটু এবং দুই পায়ে নূপুর রয়েছে।

নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ৫ থেকে ৬ দিন আগে হত্যা করে মরদেহটি নদীতে ফেলে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মরদেহটির দুই হাতের আঙুল পচে যাওয়ায় এবং মাছে খেয়ে ফেলায় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

বিজ্ঞাপন