শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু, বাবার গুরুতর আহত।

ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মেয়েটির বাবা গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী সম্পা বেগম (৩৫) এবং তার মেয়ে নুসাইফা আক্তার (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্পা বেগম, তার মেয়ে নুসাইফা ও স্বামী সেলিম হোসেন মোটরসাইকেলে করে ঘোড়াঘাটের বাগানবাড়ী এলাকায় মেয়ের জামাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। জমিলাপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে যান।

পরে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হন সেলিম হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন