শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির সময় যুবক আটক

মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির সময় মো. ইউসুফ নামের যুবক আটক হয়েছেন।

মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির সময় যুবক আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় মো. ইউসুফ নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় গ্রাহকরা চুরির সময় ধাওয়া দিয়ে তাকে আটক করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফকে হাতেনাতে ধরার সময় স্থানীয়রা গণপিটুনিতে তাকে আহত করেন। পরে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মতলব উত্তর থানায় ট্রান্সফরমার চুরির নিয়মিত মামলায় ইউসুফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক যুবক বেগমগঞ্জ গ্রামের বাসিন্দা। স্থানীয়দের প্রতিরোধের সময় ইউসুফের ২/৩ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম অহিদুজ্জামান জানান, সম্প্রতি উপজেলায় ট্রান্সফরমার চুরির হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছিল। এই পরিস্থিতি মোকাবিলা করতে স্থানীয়দের পক্ষ থেকে ব্যাপক মাইকিং ও জনসংযোগ চালানো হয়।

তিনি বলেন, “গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করায় চোর চক্রের এক সদস্যকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে।”

বিজ্ঞাপন