যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের বিরুদ্ধে যুদ্ধে একটি নতুন পর্যায়ে প্রবেশের কথা জানিয়েছেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে উদ্দেশ্য অর্জনের জন্য অর্থনৈতিক চাপই এখন সবচেয়ে কার্যকর হাতিয়ার।
বৃহস্পতিবার (২০ জুলাই) দ্য ক্লে ট্র্যাভিস অ্যান্ড বাক সেক্সটন শোতে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “আমরা এখন এক নতুন পর্যায়ে আছি। যেখানে আমাদের হাতে থাকা সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করা।”
ভ্যান্স আরও বলেন, “যদি আমরা পর্যাপ্ত পরিমাণে তেল ও গ্যাস উত্তোলন করে আমেরিকাকে জ্বালানির দামে কিছুটা স্বস্তি দিতে পারি, তবে তা ইরানের ওপরও প্রচুর অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।”
তিনি সতর্ক করে বলেন, এই কৌশলের জবাবে ইরান যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করতে পারে। “চূড়ান্তভাবে নিজেদের উদ্দেশ্য অর্জনের জন্য ধারাবাহিক চাপই সর্বোত্তম উপায়,” যোগ করেন তিনি।