শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মুসলিম দেশগুলোর সম্পদ লুটের চক্রান্ত: গালিবাফের অভিযোগ

মুসলিম দেশগুলোর সম্পদ লুটের চক্রান্তের অভিযোগ করেছেন গালিবাফ।

মুসলিম দেশগুলোর সম্পদ লুটের চক্রান্ত: গালিবাফের অভিযোগ

মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে শত্রুরা তৎপর বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘অন্যায্য নিষেধাজ্ঞা’ মোকাবিলায় পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান।

শুক্রবার (২১ আগস্ট) ইরাকের রাজধানী বাগদাদে ইরানি ও ইরাকি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন গালিবাফ। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একদিন আগে ইরানের ওপর ‘সবচেয়ে কঠোর’ নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তিনি জানান, নতুন নিষেধাজ্ঞাগুলোর বিস্তারিত আগামী সোমবার প্রকাশ করা হবে।

গালিবাফ বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তিনি অভিযোগ করেন, সরাসরি সামরিক সংঘাতে ইরান ও ইরাককে পরাজিত করতে না পেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে।

তিনি আরও বলেন, মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামালের দিকে তাকালেই বোঝা যায়, শত্রুরা সেগুলো লুট করতে চায়। তাই ‘অন্যায্য নিষেধাজ্ঞা’ মোকাবিলায় এখনই পরিকল্পনা নিতে হবে।

গালিবাফ এ সময় ইরান ও ইরাকের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান এবং দুই দেশের পারস্পরিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে নিজস্ব মুদ্রা ব্যবহারের প্রস্তাব দেন।

বিজ্ঞাপন