মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানকে অবিলম্বে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন।
তিনি সোমবার (১৭ আগস্ট) সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে তার প্রশাসন একটি গোপন ব্যাকচ্যানেল যোগাযোগ স্থাপন করেছে।
ট্রাম্প আরও জানান, চলমান সংঘাত দ্রুত শেষ করার জন্য ওয়াশিংটনের ওপর কোনো চাপ নেই। তিনি বলেন, "আমার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই এবং আমার কোনো তাড়াহুড়োও নেই।"
আইআরজিসি প্রসঙ্গে ট্রাম্প মন্তব্য করেন, তারা হয়তো পোকার খেলার দক্ষ খেলোয়াড়, কিন্তু বর্তমানে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ছে।
সংঘাতের স্থায়ী সমাপ্তি নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।