শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

১৮ কোটি মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল

প্রতিমন্ত্রী পুতুল বলেন, বর্তমান সরকার ১৮ কোটি মানুষের উন্নয়নে কাজ করছে।

১৮ কোটি মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল

বর্তমান সরকার দেশের ১৮ কোটি মানুষের উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী পুতুল জানান, বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। বর্তমান সরকার সেই অবস্থা থেকে দেশকে উত্তরণের জন্য দিনরাত কাজ করছে। তিনি উল্লেখ করেন, দেশের মেরুদণ্ড ধ্বংস করে পরনির্ভরশীল করতে আওয়ামী লীগ সরকার যা যা করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, বিএনপি সরকার বিদ্যুৎ, গ্যাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি দেশকে পরনির্ভরশীলতা থেকে মুক্ত করতে নিরলসভাবে কাজ করছে।

অনুষ্ঠানে নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন