শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

চলতি বছর স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে

চলতি বছর স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে, জানিয়েছেন মীর শাহে আলম।

চলতি বছর স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি বছরেই দেশের স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪ আগস্ট) শ্রীমঙ্গলে কয়েকটি উন্নয়নকাজ পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজন হবে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা, যা ইতিমধ্যে বাজেটে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশন (ইসি) সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতির পর ইসি স্থানীয় সরকার ও অর্থ বিভাগ বসে সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে হবে।

এছাড়া, প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পর্যায়ক্রমে দেশের সব সরকারি ভবন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালু করা হবে। ছয় মাস পর এসব প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ ব্যবহার করছে কি না, তা বিদ্যুৎ বিল পরীক্ষা করে নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন