মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
১০ আগস্ট, সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড পেজে এই বার্তা প্রকাশ করা হয়।
বার্তায় তারেক রহমান বলেন, "আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া করি। আল্লাহ তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দান করুন।"
তিনি আরও উল্লেখ করেন, "আমাদের দেশের এই বিশেষ বন্ধুর প্রতি বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।"