বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে গ্যাস সংকটে জনদুর্ভোগ চরমে

রাজধানীতে চলমান গ্যাস সংকটের ফলে জনদুর্ভোগ চরমে। গাড়ির গ্যাস ও রান্নার গ্যাসের সংকট অব্যাহত।

রাজধানীতে গ্যাস সংকটে জনদুর্ভোগ চরমে

রাজধানীতে চলমান গ্যাস সংকটের কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। গাড়ির গ্যাসের পাশাপাশি রান্নার গ্যাসের সংকটও অব্যাহত রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা, যারা সিএনজি স্টেশনগুলোতে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না।

গ্যাসের চাপ কম থাকায় গ্যাসচালিত যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন। তারা জানান, প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে তাদের।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, কক্সবাজারে এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে গ্যাস সংকট তৈরি হয়েছে। ২১ জুলাই মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে আগুন লাগার পর থেকে গ্যাস সরবরাহে এই সংকট সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন