প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ডিজিটাল কমার্সের গতি বাড়ানো, পেমেন্ট নিরাপত্তা এবং ডিজিটাল লেনদেনের ভবিষ্যত নিয়ে আলোচনা হয়।
স্টিফেন কারপিন বৈঠকে বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ ও ক্রমবর্ধমান ই-কমার্স খাতের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "বাংলাদেশ ডিজিটাল পেমেন্টের নতুন এক অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে।"
তিনি আরও জানান, দেশের আর্থিক অবকাঠামোতে ক্রমাগত বিনিয়োগের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সেবার উন্নয়ন হচ্ছে। এ সময় ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠিও উপস্থিত ছিলেন।